যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদরাসার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সংসদ সদস্যের কন্যার বাগ্বিতণ্ডা ও ধমকাধমকির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে তিনি তালা হাতে নিয়ে ওই মাদরাসা বন্ধ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন। অভিযোগ উঠেছে, এ সময় বাধার মুখে এমপি কন্যা তালা দিয়ে আঘাত করলে রেক্সোনা নামের এক অভিভাবক মারাত্মক আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংক্ষুব্ধ হয়ে নীলগঞ্জে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন এবং ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *