ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে জনসমর্থন আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। রয়টার্স ও ইপসোসের (Reuters/Ipsos) সর্বশেষ যৌথ জরিপ অনুযায়ী, মাত্র ৩৩ শতাংশ আমেরিকান এই মুহূর্তে ইরান যুদ্ধকে সমর্থন করছেন, যা পাঁচ মাস ধরে চলা এই সামরিক সংঘাত শুরুর পর থেকে সর্বনিম্ন। একই সাথে জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ উত্তরদাতা মনে করছেন,
ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে জনসমর্থন আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। রয়টার্স ও ইপসোসের (Reuters/Ipsos) সর্বশেষ যৌথ জরিপ অনুযায়ী, মাত্র ৩৩ শতাংশ আমেরিকান এই মুহূর্তে ইরান যুদ্ধকে সমর্থন করছেন, যা পাঁচ মাস ধরে চলা এই সামরিক সংঘাত শুরুর পর থেকে সর্বনিম্ন। একই সাথে জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ উত্তরদাতা মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য জনসমক্ষে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন।
সংঘাত শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময় ইরানের সরকার পরিবর্তন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা কিংবা পারমাণবিক বিস্তার রোধ করার মতো ভিন্ন ভিন্ন লক্ষ্যের কথা তুলে ধরেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, জরিপের ওঠানামার ওপর ভিত্তি করে নয়, বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মূল লক্ষ্যেই স্থির আছেন প্রেসিডেন্ট।
ইতিমধ্যে ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়া এবং অভ্যন্তরীণ বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৪ ডলার ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। এর প্রভাব সরাসরি আগামী কংগ্রেস নির্বাচনে পড়ার ইঙ্গিত মিলছে, যেখানে স্বতন্ত্র ভোটারদের সিংহভাগই ডেমোক্র্যাটদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *