একই দিনে, একই সময়ে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পৃথক রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ জেলা
একই দিনে, একই সময়ে ও একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পৃথক রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার একই স্থানে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে এনসিপি। অন্যদিকে একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল ‘শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি’ ঘোষণা করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি এই অবস্থানকে কেন্দ্র করে শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর সীমানার মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তির একত্র হওয়া, যেকোনো সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা, মাইকিং, স্লোগান ও পিকেটিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে ১৪৪ ধারা বাস্তবায়নে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *