728 x 90

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর: শিশুদের শালদুধ ও পুষ্টি নিশ্চিতে জোর

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর: শিশুদের শালদুধ ও পুষ্টি নিশ্চিতে জোর

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বা সিজার বন্ধে চিকিৎসকদের এগিয়ে আসার এবং স্বাভাবিক প্রসবে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে নবজাতকদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করা এবং তাদের সঠিক পুষ্টি প্রদানে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় জনস্বাস্থ্য

অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বা সিজার বন্ধে চিকিৎসকদের এগিয়ে আসার এবং স্বাভাবিক প্রসবে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে নবজাতকদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করা এবং তাদের সঠিক পুষ্টি প্রদানে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (নিপসম) আয়োজিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের হামসহ বিভিন্ন জটিল রোগে মৃত্যুর পেছনে অন্যতম প্রধান কারণ প্রয়োজনীয় পুষ্টির অভাব ও শালদুধ থেকে বঞ্চিত হওয়া। মায়েরা যাতে সন্তানদের ঠিকমতো শালদুধ ও সুষম খাবার দেন, সে বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অসুস্থ মানুষের শেষ ভরসাস্থল হলেন চিকিৎসক। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও ভালোবাসাপূর্ণ কথা রোগীর অর্ধেক মানসিক সুস্থতা ফিরিয়ে আনে। বক্তব্যে তিনি আরও জানান, দেশে টিবি রোগের প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন ও ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories