সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর বয়োবৃদ্ধ বাবা-মায়েরা যেন অসহায় বা আবাসনহীন হয়ে না পড়েন, সেজন্য ‘সম্পত্তি হস্তান্তর আইন’-এ যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রস্তাবিত সংশোধনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, বিদ্যমান মুসলিম আইনে ‘হেবা’ দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা
সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর বয়োবৃদ্ধ বাবা-মায়েরা যেন অসহায় বা আবাসনহীন হয়ে না পড়েন, সেজন্য ‘সম্পত্তি হস্তান্তর আইন’-এ যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রস্তাবিত সংশোধনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, বিদ্যমান মুসলিম আইনে ‘হেবা’ দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা মাত্রই মালিকানা তাৎক্ষণিকভাবে সন্তানদের কাছে চলে যায়। ফলে অনেক ক্ষেত্রে সন্তানরা বাবা-মায়ের দেখাশোনা না করলে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েন। এর সমাধানে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট-এর ‘গিফট’ সংক্রান্ত বিধানে ‘ইউসুফ্রাক্ট রাইট’ (Usufruct Right) বা সম্পত্তি ভোগদখল ও ব্যবহারের অধিকার সংরক্ষণের বিষয়টি যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি ‘গিফট’ করলেও নিজেদের জীবদ্দশায় তাঁরা সেই সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করতে পারবেন। তবে এই সময়ে বাবা-মা এককভাবে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন না—বিক্রির জন্য সন্তানের সম্মতির প্রয়োজন হবে। ঠিক একইভাবে সন্তানও বাবা-মায়ের সম্মতি ছাড়া তা বিক্রি করতে পারবে না। বিশেষ পরিস্থিতিতে, যেমন বাবা-মায়ের চিকিৎসার জরুরি খরচের জন্য সম্পত্তি বিক্রি করা প্রয়োজন কিন্তু সন্তান সম্মতি দিচ্ছে না—এমন ক্ষেত্রে জেলা জজের কাছে আবেদনের সুযোগ রাখা হচ্ছে। জেলা জজ যাচাই-বাছাই করে বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই আইন বাস্তবায়িত হলে পারিবারিক বিরোধ ও দেওয়ানি মামলার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *