প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সরাসরি সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে তিন অদম্য ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে এই নিয়োগপত্র হস্তান্তর করে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরু করেন তিনি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জের নীলা খাতুন
প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সরাসরি সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে তিন অদম্য ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে এই নিয়োগপত্র হস্তান্তর করে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরু করেন তিনি।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জের নীলা খাতুন ও গাইবান্ধার আয়েশা আক্তার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার এবং তাদের দুই হাত নেই। তা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তিতে পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন দুজনই। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক এবং আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী নড়াইলের মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী হিসেবে পদায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে দারুণ উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *