728 x 90

ভূমিকম্প মোকাবিলায় সরকারের বড় সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভূমিকম্প মোকাবিলায় সরকারের বড় সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল স্থাপন এবং প্রস্তুতকৃত ১ লাখ স্বেচ্ছাসেবকের জন্য আধুনিক সরঞ্জাম ও

ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল স্থাপন এবং প্রস্তুতকৃত ১ লাখ স্বেচ্ছাসেবকের জন্য আধুনিক সরঞ্জাম ও সুনির্দিষ্ট প্রশিক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে ঢাকা ও পার্শ্ববর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে জরুরি উদ্ধারসেবা দিতে দক্ষ ১ লাখ স্বেচ্ছাসেবক সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য সমৃদ্ধ ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং বাকি ৩০ হাজার দ্রুত যুক্ত করার কাজ চলছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগে মানবিক সহায়তা দ্রুত পৌঁছাতে ঢাকা শহরের বিভিন্ন কৌশলগত স্থানে ‘মানবিক সহায়তা প্রস্তুতি এলাকা’ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি সকল সংস্থার কার্যকর সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক সামাজিক কর্মসূচির ওপর জোর দেওয়া হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories