728 x 90

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে দুই আইআইটির ওয়েবসাইট হ্যাক তরুণের: শাস্তি নয়, মেধা যাচাইয়ের বিশেষ সুযোগ

ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতা দেখাতে দুই আইআইটির ওয়েবসাইট হ্যাক তরুণের: শাস্তি নয়, মেধা যাচাইয়ের বিশেষ সুযোগ

ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নজিরবিহীন ও অনন্য ঘটনা ঘটেছে। কাঙ্ক্ষিত ব্যাচেলর কোর্সে ভর্তির প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার ক্ষোভে দেশটির দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান—আইআইটি কানপুর এবং আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ (হ্যাক) করেন এক তরুণ। তবে সাইবার অপরাধের কারণে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার বদলে, তরুণটিকে মেধা ও দক্ষতা প্রমাণের একটি বিশেষ মূল্যায়ন পরীক্ষার নতুন সুযোগ

ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নজিরবিহীন ও অনন্য ঘটনা ঘটেছে। কাঙ্ক্ষিত ব্যাচেলর কোর্সে ভর্তির প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার ক্ষোভে দেশটির দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান—আইআইটি কানপুর এবং আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ (হ্যাক) করেন এক তরুণ। তবে সাইবার অপরাধের কারণে কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার বদলে, তরুণটিকে মেধা ও দক্ষতা প্রমাণের একটি বিশেষ মূল্যায়ন পরীক্ষার নতুন সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।

প্রতিবেদন অনুযায়ী, আইআইটি কানপুরের নতুন চালুকৃত সাইবার সিকিউরিটি ব্যাচেলর কোর্সে আবেদনের পর প্রয়োজনীয় কাগজপত্র জমা সত্ত্বেও হ্যাকাথন ধাপে অংশ নেওয়ার সুযোগ পাননি ওই তরুণ। নিজের প্রযুক্তিগত দক্ষতা প্রমাণের লক্ষ্যে তিনি দুই প্রতিষ্ঠানের সাইটে প্রবেশ করে একটি বার্তা দেন, যেখানে লেখা ছিল: ‘এই সাইট হ্যাক করা হয়েছে। আমার শুধু একটি ন্যায্য সুযোগ প্রয়োজন।’ পরবর্তীতে হ্যাক করার স্ক্রিনশট শেয়ার করে তিনি জানান, কোনো ক্ষয়ক্ষতির জন্য নয়, বরং নিজের মেধা তুলে ধরাই ছিল তাঁর উদ্দেশ্য।

আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়াল জানান, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ায় এ বছর তাঁকে সুযোগ দেওয়া সম্ভব না হলেও, তাঁর প্রযুক্তিগত মেধা যাচাইয়ে ক্যাম্পাসে ডেকে এক বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্বীর্ণ হলে আগামী শিক্ষাবর্ষে তাঁর ভর্তির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে এর পাশাপাশি অনুমতি ছাড়া যেকোনো সিস্টেমে প্রবেশ করা যে বেআইনি ও অনৈতিক—সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সে বিষয়টিও তরুণকে বোঝাবেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories