গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী সামরিক অভিযানের সময় দেশটির কাছে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়েছে ভারতের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত এক বিশদ অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড অ্যামিউনিশন টু
গাজায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী সামরিক অভিযানের সময় দেশটির কাছে বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়েছে ভারতের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত এক বিশদ অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২,৫৯৬টিরও বেশি চালানের মাধ্যমে ছোট অস্ত্রের যন্ত্রাংশ, কামানের গোলা, বিস্ফোরক ও ড্রোন সামগ্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে পৌঁছেছে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে অভিযোগ করেছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যেখানে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে, সেখানে এই ধরণের অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক নিয়মকানুনের গুরুতর লঙ্ঘন। তবে আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার সংস্থাগুলোর বিরোধিতার মুখেও ভারত সরকার এবং দেশটির সুপ্রিম কোর্ট অস্ত্র রপ্তানি বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ ‘জাতীয় স্বার্থ’ ও আন্তর্জাতিক দ্বিপাক্ষিক চুক্তির অংশ বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *