ছয় দিন বিরতির পর মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে মোড় নিয়েছে। ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে রাতভর তীব্র বিমান ও মিসাইল হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের বন্দর আব্বাস, কেশম, আবুমুসা দ্বীপ, আবাদান, কাজেরুন এবং
ছয় দিন বিরতির পর মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে মোড় নিয়েছে। ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে রাতভর তীব্র বিমান ও মিসাইল হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। বুধবার (২৯ জুলাই) পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের বন্দর আব্বাস, কেশম, আবুমুসা দ্বীপ, আবাদান, কাজেরুন এবং বুশেহরসহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কেঁপে ওঠে।
মার্কিন সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জারি করা এক বিবৃতিতে এই হামলাকে ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছে। এর আগে মঙ্গলবার ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলায় ২০ জনের বেশি নিহত হওয়ার পর, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর পাল্টা জবাবেই এই সমন্বিত হামলা চালিয়েছে ওয়াশিংটন। বিমান হামলায় কৌশলগতভাবে স্পর্শকাতর কেশম দ্বীপের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বন্দর ও আইআরজিসির ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *