ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন রেখে হুট করে চালক উধাও হয়ে যাওয়ার অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীবাহী ট্রেনটি দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী এবং স্টেশন মাস্টারের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন রেখে হুট করে চালক উধাও হয়ে যাওয়ার অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। যাত্রীবাহী ট্রেনটি দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী এবং স্টেশন মাস্টারের কক্ষে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রেনের গার্ড শফিকুল ইসলাম ও মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর নির্ধারিত ২ মিনিট যাত্রাবিরতি শেষে লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়। কিন্তু ট্রেন চালু না হওয়ায় ইঞ্জিনে গিয়ে দেখা যায়, লোকোমাস্টার (চালক) ইঞ্জিনের দরজা লক করে ভেতরে ইঞ্জিন বন্ধ রেখে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ খোঁজাখুঁজি ও নিখোঁজের প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চালক পুনরায় ফিরে আসেন এবং ট্রেন নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে ঠিক কী কারণে চালক ট্রেন ও যাত্রীদের ফেলে রেখে নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে রেলে দায়িত্বরত কেউ স্পষ্ট তথ্য দিতে পারেননি।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *