রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া দুটি পরিত্যক্ত ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত মিরপুর-১০ স্টেশনের নিচের ব্যাগ থেকে জর্দার কৌটা ও পান উদ্ধার করা হয়েছে, আর ফার্মগেট এলাকায় ছিল কেবলই দলা পাকানো একটি খালি বস্তা। শনিবার (১ আগস্ট) ডিএমপির পক্ষ
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া দুটি পরিত্যক্ত ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত মিরপুর-১০ স্টেশনের নিচের ব্যাগ থেকে জর্দার কৌটা ও পান উদ্ধার করা হয়েছে, আর ফার্মগেট এলাকায় ছিল কেবলই দলা পাকানো একটি খালি বস্তা। শনিবার (১ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নগরবাসীকে কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, মেট্রোরেল স্টেশন দুটির নিচে পরিত্যক্ত ও সন্দেহজনক বস্তুর উপস্থিতির খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা কর্ডন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মিরপুর-১০ স্টেশনে সন্দেহজনক ব্যাগটিকে এক্স-রে পরীক্ষা করা হলে ভেতরে একটি কৌটাসদৃশ ইমেজ দেখা যায়। পরবর্তীতে সিটিটিসির সদস্যরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহারের মাধ্যমে ব্যাগটি নিষ্ক্রিয় করেন। এরপর ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও কিছু পান ছিল।
অন্যদিকে, তেজগাঁও থানার অন্তর্গত ফার্মগেট এলাকাতেও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পর্যবেক্ষণ শেষে ম্যানুয়ালি বা হ্যান্ড এন্ট্রির মাধ্যমে পরিত্যক্ত বস্তাটি পরীক্ষা করেন। এতে নিশ্চিত হওয়া যায় যে, ওটি ছিল নিতান্তই একটি দলা পাকানো খালি বস্তা এবং সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যেকোনো সন্দেহজনক বস্তু বা তৎপরতা দেখলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *