728 x 90

মনোহরগঞ্জে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ

মনোহরগঞ্জে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ

  কুমিল্লার মনোহরগঞ্জে এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে স্ত্রীর মৃত্যুর পর তাঁর জন্য কবর খনন করতে গিয়ে প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী মরহুম রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন পরিবার ও কবর খননকারীরা। শুক্রবার (৩১ জুলাই) রমজান

 

কুমিল্লার মনোহরগঞ্জে এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে স্ত্রীর মৃত্যুর পর তাঁর জন্য কবর খনন করতে গিয়ে প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী মরহুম রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন পরিবার ও কবর খননকারীরা।

শুক্রবার (৩১ জুলাই) রমজান আলীর স্ত্রী মারা গেলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁর স্বামীর কবরের পাশেই কবর খোঁড়ার কাজ শুরু হয়। মাটি কাটার একপর্যায়ে সেখানে দুই যুগ আগে দাফন করা রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় ভেসে ওঠে। কবর খননকারীদের ভাষ্যমতে, মরদেহের কাফনের কাপড় থেকে শুরু করে গায়ের গঠন সবই প্রায় আগের মতো অবিকৃত ছিল। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় চাল-আটার ব্যবসায়ী মরহুম রমজান আলী জীবদ্দশায় অত্যন্ত সৎ, নীতিবান ও ধার্মিক মানুষ ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কারো ক্ষতি করতেন না। উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি নিজে গিয়ে অক্ষত অবস্থায় কাফনে মোড়ানো মরদেহটি দেখতে পান এবং সেটিকে যথাস্থানে অক্ষত রেখে পাশেই তাঁর স্ত্রীর দাফন সম্পন্ন করার পরামর্শ দেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories