দেশের বাজারে রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি ও পোলাওয়ের চাল। গত এক মাসের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম প্রায় ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ও প্রবাসীদের মাঝে বাংলাদেশি চিনিগুড়া চালের বাড়তি চাহিদা থাকার কারণে রপ্তানি বৃদ্ধি পেয়েছে,
দেশের বাজারে রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি ও পোলাওয়ের চাল। গত এক মাসের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম প্রায় ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ও প্রবাসীদের মাঝে বাংলাদেশি চিনিগুড়া চালের বাড়তি চাহিদা থাকার কারণে রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েক মাস আগেও যে খোলা পোলাওয়ের চাল ১৬০ টাকা কেজিতে পাওয়া যেত, তা এখন বেড়ে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেটজাত সুগন্ধি চালের কেজি আগের মতোই ২১০ টাকার ওপরে স্থির রয়েছে। চালের পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাড়তি রপ্তানি চাহিদাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চালের অবৈধ মজুদ গড়ে তুলছেন।
অন্যদিকে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন, বাজারে সুগন্ধি চালের বাস্তব কোনো ঘাটতি নেই। অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে। উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল বিদেশে রপ্তানির অনুমোদনের পরেই স্থানীয় বাজারে চালের এই লাগামহীন দরবৃদ্ধি দেখা দেয়।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *