ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজে গাড়ি চালিয়ে নগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে নগরসেবার নানা ত্রুটি ও বর্জ্য ব্যবস্থাপনার কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় থাকা রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজে গাড়ি চালিয়ে নগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে নগরসেবার নানা ত্রুটি ও বর্জ্য ব্যবস্থাপনার কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশনা দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তারা ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্ট ও বনানীসহ ঢাকার বিশাল অংশ ঘুরে দেখেন।
দীর্ঘ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সড়কের পরিচ্ছন্নতা, সড়ক বিভাজকের সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বাস্তব চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করেন। নগরবাসীকে উন্নত সেবা নিশ্চিত করতে চিহ্নিত সমস্যাগুলো অনতিবিলম্বে সমাধানের তাগিদ দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতেও তিনি রাজধানীর বিভিন্ন সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বের হয়েছিলেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *