ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে এঁকে রাখা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ও স্মৃতিবাহী গ্রাফিতিগুলো দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণে তিন দিনব্যাপী রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে এ বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। চারুকলা অনুষদের নিবন্ধিত শিক্ষার্থী ও তরুণ শিল্পীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে এঁকে রাখা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ও স্মৃতিবাহী গ্রাফিতিগুলো দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণে তিন দিনব্যাপী রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে এ বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। চারুকলা অনুষদের নিবন্ধিত শিক্ষার্থী ও তরুণ শিল্পীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ সংরক্ষণ কাজ পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল সংলগ্ন দেয়ালগুলোতে ছড়িয়ে থাকা গ্রাফিতির মূল শৈল্পিক বৈশিষ্ট্য, চেতনা ও ঐতিহাসিক বার্তা ঠিক রেখে রং তাজা করা এবং লেখাগুলো পুনর্লিখনের কাজ চলবে। অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাইয়ের রাজপথের এই গ্রাফিতিগুলো শুধু আঁকা ছবি নয়; এগুলো আন্দোলনের সময়কার শাসনব্যবস্থার নিপীড়ন ও সাধারণ মানুষের আত্মত্যাগের ঐতিহাসিক দলিল। ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও বীরত্বগাথা স্মরণ রাখতে পারে, সেই উদ্দেশ্যেই ঢাবি প্রশাসন এগুলোকে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *