728 x 90

ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বড় পরিকল্পনা, সম্পৃক্ত করা হচ্ছে বেসরকারি খাত

ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর বড় পরিকল্পনা, সম্পৃক্ত করা হচ্ছে বেসরকারি খাত

রাজধানী ঢাকার যানজট হ্রাস ও বিকল্প গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে পুনরায় ওয়াটার বাসসহ আধুনিক নৌপরিবহন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্রিফিংকালে নৌপরিবহনমন্ত্রী শেখ

রাজধানী ঢাকার যানজট হ্রাস ও বিকল্প গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে পুনরায় ওয়াটার বাসসহ আধুনিক নৌপরিবহন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ব্রিফিংকালে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের ৪টি প্রধান নদীতে ওয়াটার বাস সার্ভিস পরিচালনায় এবার সরাসরি বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী ২ মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মেয়াদ শেষে বেসরকারি উদ্যোগগুলোকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত নদীপথের অংশটিকে সবচেয়ে বেশি যাত্রীবান্ধব হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী আরও স্বীকার করেন যে, ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথে বিগত ১০ বছরে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, হাতিরঝিলের মতো স্বল্প দূরত্বের এবং যানজটমুক্ত রুটে ওয়াটার বাস দারুণ সফল হলেও, দেড় থেকে দুই ঘণ্টার দীর্ঘ রুটে—যেখানে সড়কপথে পৌঁছাতে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট লাগে—সেখানে সাধারণ যাত্রীরা আগ্রহ হারিয়ে ফেলেন। এই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নৌপথকে কীভাবে নতুন করে কার্যকর ও ব্যবসায়িকভাবে লাভজনক করা যায়, সেই অনুযায়ী নতুন মডেল বাস্তবায়ন করা হচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories