সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই উত্তরপত্রগুলো উদ্ধার ও সংশ্লিষ্ট প্রভাষককে আটক করা
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই উত্তরপত্রগুলো উদ্ধার ও সংশ্লিষ্ট প্রভাষককে আটক করা হয়।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব খাতা জব্দ করেন। অনিয়মে জড়িত ওই শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী। এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার খাতা পরীক্ষা কেন্দ্রের বাইরে এমন খোলামেলা ও অনিরাপদ স্থানে অপ্রশিক্ষিত বন্ধুদের দিয়ে মূল্যায়নের দৃশ্য দেখে উপস্থিত সকলে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে চরম অবহেলা ও গোপনীয়তা ভঙ্গের দায়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *