728 x 90

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় মামলা: জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ আসামির জামিন মঞ্জুর

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় মামলা: জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ আসামির জামিন মঞ্জুর

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ অভিযুক্ত ১১ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান শুনানি শেষে তাঁদের জামিনের আদেশ দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ অভিযুক্ত ১১ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান শুনানি শেষে তাঁদের জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরবর্তীতে এই ঘটনার জেরে গত ৩০ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

রোববার দুপুরে মামলায় অভিযুক্ত আসামিরা হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories