৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই এবং এটি বিদ্যমান বিধিমালার একটি স্পষ্ট বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বেঞ্চ থেকে রিট আবেদনের চূড়ান্ত এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে ৪৩তম
৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই এবং এটি বিদ্যমান বিধিমালার একটি স্পষ্ট বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বেঞ্চ থেকে রিট আবেদনের চূড়ান্ত এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির গৃহীত কিছু সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশত প্রার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শুনানিকালে পিএসসির পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে, পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেলে আগের বিসিএস থেকে নন-ক্যাডার সুপারিশের সুযোগ থাকে না।
তবে উচ্চ আদালত পিএসসির এই যুক্তি খারিজ করে রায়ে জানান, ২০২৩ সালের অ-ক্যাডার পদ অগ্রাধিকার বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশে আগামী ৬০ দিনের মধ্যে ৪৩তম বিসিএস নন-ক্যাডারের পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের জন্য পিএসসিকে বলা হয়েছে। একই সাথে মেধা তালিকা প্রকাশের পর সরকারি বিভিন্ন দপ্তরের শূন্য পদের চাহিদা, প্রার্থীদের চয়েস বা পছন্দ এবং মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু ও সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *