আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের পূর্ণ দায়িত্ব দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের পূর্ণ দায়িত্ব দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য জানিয়ে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পদে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করার যাবতীয় একচ্ছত্র এখতিয়ার দলের প্রধানের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রক্রিয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *