ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা বাতিলের সিদ্ধান্ত কার্যকর থাকবে কেবল তখনই, যখন একটি ‘দ্রুত ও কার্যকর’ সমঝোতা চুক্তি সম্পাদিত হবে। রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন
ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা বাতিলের সিদ্ধান্ত কার্যকর থাকবে কেবল তখনই, যখন একটি ‘দ্রুত ও কার্যকর’ সমঝোতা চুক্তি সম্পাদিত হবে। রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা দেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার কঠোর ও ব্যাপক সামরিক শক্তি প্রয়োগের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ওয়াশিংটন। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি আপাতত হামলা চালানো থেকে সরে এসেছেন। কারণ হিসেবে তিনি জানান, উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে কথা হয়েছে। এই প্রস্তাবিত চুক্তির মূল শর্ত হচ্ছে—হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে উল্লেখ করেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থেই আমি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।” ট্রাম্প আরও দাবি করেন যে, ইসরায়েলও এই সিদ্ধান্তে তাঁর সঙ্গে একমত প্রকাশ করেছে। তবে ট্রাম্পের এই বার্তার বিষয়ে ইরান বা ইসরায়েলের সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *