ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিজ পরিবারের অন্তত ৭৫ জন ঘনিষ্ঠ সদস্য এবং পুরো আল-হাজ্জ গোত্রের প্রায় ২৫০ জন স্বজনকে হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া। বাবার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাতোলু এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ হৃদয়বিদারক তথ্য জানান। সাক্ষাৎকারে
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিজ পরিবারের অন্তত ৭৫ জন ঘনিষ্ঠ সদস্য এবং পুরো আল-হাজ্জ গোত্রের প্রায় ২৫০ জন স্বজনকে হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া। বাবার হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাতোলু এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ হৃদয়বিদারক তথ্য জানান।
সাক্ষাৎকারে আবদুল সালাম হানিয়া জানান, ২০২৪ সালের ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বিমান হামলায় তাঁর তিন ভাই—মোহাম্মদ, হাজেম ও আমীর এবং কয়েকজন নাতি-নাতনি নিহত হন। পরবর্তীতে ২০২৪ সালের ৩১ জুলাই ইরানের তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়া নিজে নিহত হন। বাবাকে একজন শিক্ষক, দূরদর্শী নেতা ও অভিভাবক হিসেবে স্মরণ করে তিনি বলেন, ইসমাইল হানিয়া তাঁদের সবসময় সাধারণ মানুষের পাশে থাকার এবং নম্র জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন।
সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের প্রতি তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক ও মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন আবদুল সালাম। তিনি আশা প্রকাশ করেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন, ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনে কাতার, মিসর ও তুরস্কের যৌথ মধ্যস্থতা শিগগিরই সাফল্য আনবে। একই সাথে গাজায় ৩০ হাজারের বেশি শিশুর প্রাণহানির কথা উল্লেখ করে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে কার্যকর রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *