ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের অবদানকে ধরে রাখতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর এক বিশেষ অনুষ্ঠানে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ সূচনা ঘটে। উদ্বোধনী আয়োজনের পর আমন্ত্রিত অতিথিরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন, সংগৃহীত আলোকচিত্র, ঐতিহাসিক দলিলপত্র,
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের অবদানকে ধরে রাখতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার পর এক বিশেষ অনুষ্ঠানে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ সূচনা ঘটে।
উদ্বোধনী আয়োজনের পর আমন্ত্রিত অতিথিরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন, সংগৃহীত আলোকচিত্র, ঐতিহাসিক দলিলপত্র, আন্দোলনকারীদের ব্যবহূত সামগ্রী এবং ঘটনার প্রামাণ্য চিত্র প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হয়েছে। উদ্বোধনের দিনটি শহীদ পরিবারের সদস্য এবং বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত রাখা হয়।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ দর্শনার্থীদের জন্য বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে অনলাইনেই টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটমূল্য হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের বস্তুনিষ্ঠ ইতিহাস তরুণ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *