728 x 90

শেখ হাসিনাকে নিয়ে ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করছে: বিএনপি নেতা রুহুল কবির রিজভী

শেখ হাসিনাকে নিয়ে ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করছে: বিএনপি নেতা রুহুল কবির রিজভী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে নয়া দিল্লির ভূমিকাকে ‘দ্বিমুখী আচরণ’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারী হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে নয়া দিল্লির ভূমিকাকে ‘দ্বিমুখী আচরণ’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারী হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতঘনিষ্ঠ হলে অন্য দেশের গুরুতর অপরাধ ও পলাতক আসামির অপকর্মকেও নয়া দিল্লি অনায়াসে এড়িয়ে চলে। সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন অডিও বার্তা ছড়িয়ে পড়া এবং রাজনৈতিক বক্তব্য প্রদানের বিষয়টিকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বিগত সরকার দীর্ঘ দেড় দশকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র-জনতা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে। সেই ক্ষোভ থেকেই দেশের সর্বস্তরের জনগণ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। গণহত্যার আসামিদের বিষয়ে প্রতিবেশী দেশের এমন অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেয় না বলে তিনি মন্তব্য করেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories