বাংলাদেশ আর কখনো কোনো শক্তির তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে দৃঢ় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শাসনে দেশের জনগণ নানাভাবে নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই প্রেক্ষাপটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
বাংলাদেশ আর কখনো কোনো শক্তির তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে দৃঢ় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শাসনে দেশের জনগণ নানাভাবে নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই প্রেক্ষাপটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক যুগান্তরকারী মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধনের পর জাদুঘরের গুরুত্ব তুলে ধরে তিনি আশাবাদ প্রকাশ করেন, এই ঐতিহাসিক জাদুঘরটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে একদিকে যেমন তাদের পূর্বসূরিদের বীরত্ব ও সাহসিকতার ইতিহাস তুলে ধরবে, অন্যদিকে পরাজিত ফ্যাসিবাদের প্রকৃত মুখোশ উন্মোচন করবে। এটি কেবল ২০২৪ সালের নৃশংসতার স্মারক নয়, বরং বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার প্রতীক হিসেবে বিবেচিত হবে। এছাড়া, বিগত আন্দোলনগুলোতে হতাহতদের ঘটনায় আইন অনুযায়ী পর্যায়ক্রমে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *