‘আমি বন্দী কারাগারে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সুরকার ও সংগীতাংশ শিল্পী মুজিব পরদেশীকে (মোল্লা মুজিবুর রহমান) ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে
‘আমি বন্দী কারাগারে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সুরকার ও সংগীতাংশ শিল্পী মুজিব পরদেশীকে (মোল্লা মুজিবুর রহমান) ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালত মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা জরিমানার রায় দেন।
আদালতের রায়ের পর থেকে সাজাপ্রাপ্ত আসামি মুজিব পরদেশী দীর্ঘদিন পলাতক ছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য, আশির দশকে বাংলা লোকসংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে আবির্ভাব ঘটে মুজিব পরদেশীর। তাঁর গাওয়া ‘আমি বন্দী কারাগারে’, ‘সাদা দিলে কাদা’, ‘কলমে নাই কালি’, ‘আমি কেমন করে পত্র লিখি’ এবং ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানগুলো দেশের শ্রোতাদের কাছে আজও সমাদৃত।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *