২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট সৃষ্টি করা হলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের আগের মুহূর্তগুলোতে যোগাযোগ ব্যবস্থা থেমে ছিল না। সারা দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলেও গণভবনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের (বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট) বিশেষ ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট সৃষ্টি করা হলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের আগের মুহূর্তগুলোতে যোগাযোগ ব্যবস্থা থেমে ছিল না। সারা দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলেও গণভবনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের (বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট) বিশেষ ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালু রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি ও ডিজিটাল ফরেনসিক দল তদন্ত চালিয়ে শেখ হাসিনার এই গোপন টেলিকম নেটওয়ার্ক ও পলায়ন পর্বের নানা তথ্য উন্মোচন করেছে।
ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাপ্ত তথ্য অনুযায়ী:
-
ভুয়া এনআইডি ও গোপন সিম: ১ আগস্ট পরিস্থিতি প্রতিকূল বুঝে ৩ আগস্ট শেখ হাসিনা তাঁর ফোন থেকে অন্তত ৭০টি নম্বরে যোগাযোগ করেন। এর মধ্যে ১১টি নম্বরের এনআইডি ও ছবি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
-
স্যাটেলাইট ফোন ও দিল্লিতে যোগাযোগ: ৪ আগস্ট নিরাপত্তার আশঙ্কায় তিনি কর্মীদের ব্যক্তিগত নম্বর ও বিশেষ স্যাটেলাইট ফোন ব্যবহার শুরু করেন। ওই স্যাটেলাইট ফোনেই তিনি সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেন এবং সাময়িক আশ্রয়ের অনুরোধ জানান।
-
পলায়ন পর্ব ও কুর্মিটোলার ২০ মিনিট: দিল্লির ইতিবাচক সাড়া পাওয়ার পর বিমানবাহিনীর এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা কুর্মিটোলার এয়ার মুভমেন্টে পৌঁছান। সেখানকার ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ২০ মিনিটের মধ্যে দুটি অত্যন্ত স্পর্শকাতর ফোনালাপ সারেন তিনি।
-
জিয়াউল আহসানের নিজস্ব সার্ভার: শেখ হাসিনার যোগাযোগের সকল তথ্য ও ডিজিটাল ফরেনসিক আলামত মুছে ফেলার দায়িত্বে ছিলেন সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান। তিনি তাঁর জলসিড়ির বাসভবনে অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নিয়ে নিজস্ব ‘ডিজিটাল আয়নাঘর’ বা সার্ভার সিস্টেম গড়ে তুলেছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *