আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সম্পূর্ণ লটারি পদ্ধতির মাধ্যমেই ভর্তির কার্যক্রম পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে,
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সম্পূর্ণ লটারি পদ্ধতির মাধ্যমেই ভর্তির কার্যক্রম পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, প্রথম শ্রেণিতে লটারি ব্যবস্থা বহাল থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করা হয়েছিল, যা পরবর্তীতে বেসরকারী স্কুলেও চালু করা হয়। তবে অন্যান্য সব শ্রেণিতে বরাবরই পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *