কুমিল্লার বহুল আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি, সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন চেম্বার আদালত। একই সাথে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে
কুমিল্লার বহুল আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি, সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন চেম্বার আদালত। একই সাথে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, গত ২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করলে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আসামি জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তাঁর জামিন স্থগিত ও বাতিলের আবেদন নিয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা তনু হত্যা মামলায় চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই (PBI)। রিমান্ড শেষে এতদিন তিনি কারাগারেই আটক ছিলেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *