728 x 90

আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ ওবায়দুল কাদেরের: সাদ্দামের সঙ্গে ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল

আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ ওবায়দুল কাদেরের: সাদ্দামের সঙ্গে ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপের রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষ এই কল রেকর্ডটি দাখিল করে বাজিয়ে শোনায়। রাষ্ট্রপক্ষের দাবি,

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপের রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষ এই কল রেকর্ডটি দাখিল করে বাজিয়ে শোনায়। রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের ১১ জুলাই সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি ফোন করে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার ও হামলার নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে উপস্থাপিত অডিও রেকর্ডে শোনা যায়, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের কর্মসূচি ও সংবাদের তথ্য ওবায়দুল কাদেরকে জানাচ্ছেন। জবাবে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, “তোমরা কিছু করো না কেন? মারো না কেন ওদের? চড়াও হতে দাও কেন ওদের?” উত্তরে সাদ্দাম হোসেন পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষ থেকে মুখোমুখি হতে নিষেধ করার কথা জানালে ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দেন।

প্রসিকিউশনের মতে, এই ফোনালাপ থেকে স্পষ্ট বোঝা যায় যে শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতা আকস্মিক কোনো ঘটনা ছিল না, বরং দলীয় শীর্ষ পর্যায় থেকেই ক্যাডারদের চড়াও হওয়ার সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছিল।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories