চলমান গ্যাস সংকট কেটে গিয়ে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (LNG) টার্মিনাল থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু হচ্ছে। রাজধানীর সচিবালয়ে ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় চালুর বিষয়ে আয়োজিত
চলমান গ্যাস সংকট কেটে গিয়ে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (LNG) টার্মিনাল থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই পুনরায় গ্যাস সরবরাহ শুরু হচ্ছে।
রাজধানীর সচিবালয়ে ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় চালুর বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। এলএনজি টার্মিনালটি চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ উৎপাদন ও বাসাবাড়ির গ্যাস সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিফিংকালে গ্রাহকদের অতিরিক্ত বা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে অনেকে অভিযোগ করলেও সুনির্দিষ্ট কাগজপত্র ও প্রমাণ নিয়ে কেউ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে আসছেন না। যথাযথ প্রমাণ সহ এলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এছাড়া, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সাথে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *