বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ প্রদান করেন। বৈঠকে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী নদীদূষণের বর্তমান পরিস্থিতিকে দুর্বিষহ
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ প্রদান করেন।
বৈঠকে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী নদীদূষণের বর্তমান পরিস্থিতিকে দুর্বিষহ আখ্যা দিয়ে বলেন, “এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।” তিনি স্পষ্ট করেন যে, পরিবেশ রক্ষায় এবং নদীগুলোর নাব্যতা ও পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে কোনো ধরনের অবহেলার সুযোগ দেওয়া হবে না।
দূষণ রোধে সমন্বিত কাজের অংশ হিসেবে পরিবেশ অধিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বিআইডব্লিউটিএ (BIWTA), রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি ‘আন্তঃসংস্থা সমন্বয় কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পের বর্জ্য শোধনাগার (ETP) কার্যকর রাখা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয় উক্ত বৈঠকে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *