নেত্রকোণায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪-এর একটি দল। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই আসামি
নেত্রকোণায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪-এর একটি দল। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই আসামি রিপন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে ময়মনসিংহের গৌরীপুরে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ৩০ জুলাই অভিযুক্ত রিপন মিয়া স্থানীয় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত রিপন সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *