সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহন এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে
সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহন এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাতজন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনায় আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *