রাজধানীর গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। আগুনের পর বিষাক্ত ধোঁয়ায় তাঁদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে
রাজধানীর গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান আহত ও অসুস্থ হয়ে পড়েছেন। আগুনের পর বিষাক্ত ধোঁয়ায় তাঁদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডে বাসভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে এই ঘটনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল (কূটনৈতিক পত্র) পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *