কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, শনিবার (৮ আগস্ট) আদালতের আদেশ অমান্য করায় এবং গ্রেফতারি পরোয়ানা থাকায় ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁকে কুমিল্লার সংশ্লিষ্ট আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া
কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, শনিবার (৮ আগস্ট) আদালতের আদেশ অমান্য করায় এবং গ্রেফতারি পরোয়ানা থাকায় ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁকে কুমিল্লার সংশ্লিষ্ট আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে জামিন লাভ করে গত ৪ আগস্ট তিনি কারামুক্ত হন। তবে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় এবং আসামির পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় পিবিআই অভিযান চালিয়ে তাঁকে পুনরায় হেফাজতে নেয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *