চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। পরবর্তীতে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে আটক করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। পরবর্তীতে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে আটক করার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এই হত্যা মামলার ৪ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হন খল অভিনেতা আশরাফুল হক ডন। এতে সামিরা হক ও ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। তদন্ত শুরুর পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্কতা বার্তা পাঠায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আজ অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *