728 x 90

দেশে বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশে বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

দেশে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য উল্লেখ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিনিয়োগকারীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হলে দেশে শান্তিময় পরিস্থিতি ধরে রাখতে হবে। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান

দেশে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য উল্লেখ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিনিয়োগকারীদের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হলে দেশে শান্তিময় পরিস্থিতি ধরে রাখতে হবে।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট ও বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিরোধী দলকে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান। তিনি বলেন, জ্বালানি খাত নিয়ে বিরোধীদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত। বিগত সরকারের অপরিকল্পিত ও জনস্বার্থবিরোধী ব্যবস্থাপনাকে পুনর্গঠন করতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, আগামী ১০ বছরের জ্বালানি নিরাপত্তা ও রূপরেখা সম্পর্কিত জাতীয় পরিকল্পনা খুব শিগগিরই সংসদে পেশ করা হবে।

এ ছাড়া সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা জোরদারে ১৬ আগস্ট থেকে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করার কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরের মধ্যেই ৪১ লাখ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেন তিনি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories