728 x 90

স্নাতকোত্তর পর্যন্ত নারীদের পড়ালেখা ফ্রি করার উদ্যোগ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান

স্নাতকোত্তর পর্যন্ত নারীদের পড়ালেখা ফ্রি করার উদ্যোগ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান

দেশে নারীদের আত্মনির্ভরশীলতা, সমতা ও নেতৃত্বের বিকাশে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ডা. জুবাইদা বলেন, নারী শিক্ষার প্রসারের পাশাপাশি সবার জন্য মানসম্মত স্বাস্থ্য

দেশে নারীদের আত্মনির্ভরশীলতা, সমতা ও নেতৃত্বের বিকাশে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ডা. জুবাইদা বলেন, নারী শিক্ষার প্রসারের পাশাপাশি সবার জন্য মানসম্মত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিশুদের, বিশেষ করে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মেধা তুলে ধরতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া নারী নির্যাতন ও ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রতিযোগিতায় বিশ্বাসী নন। প্রধানমন্ত্রী এই অভ্যুত্থানকে জনগণের লড়াই হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় যেসব চিকিৎসক আহতদের চিকিৎসা না দিয়ে পেশাগত শপথ ভঙ্গ করেছেন, তদন্তের মাধ্যমে তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories