চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার বেহাল চিত্র দেখে চাঁদপুর জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (৯ আগস্ট) সকালে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবায় নানা অব্যবস্থাপনা
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার বেহাল চিত্র দেখে চাঁদপুর জেলা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৯ আগস্ট) সকালে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবায় নানা অব্যবস্থাপনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে পদে অব্যাহতির নির্দেশ দিয়ে স্ট্যান্ড রিলিজ করার আদেশ দেন। সেই সাথে হাসপাতালে আগত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে যান এবং সেটির বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *