২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৭১.৬৩ শতাংশ পাসের হার এবং ৩৩ হাজার ২৫৩টি জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৭১.৬৩ শতাংশ পাসের হার এবং ৩৩ হাজার ২৫৩টি জিপিএ-৫ নিয়ে শীর্ষস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ফলাফল উন্মোচন করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে যশোরে পাসের হার ৬৬.২৭% (জিপিএ-৫: ১১,৪৭৮), কুমিল্লায় ৬৫.৪২% (জিপিএ-৫: ৯,৮১৪), রাজশাহীতে ৬৩.৬৭% (জিপিএ-৫: ১৬,১১৩), বরিশালে ৬০.৩৫% (জিপিএ-৫: ২,৭৭৮), চট্টগ্রামে ৫৯.৪৮% (জিপিএ-৫: ৯,৩৯৮), সিলেটে ৫৮.৩৩% (জিপিএ-৫: ৩,৮৩৬), দিনাজপুরে ৫৮.০৫% (জিপিএ-৫: ১৩,৬৩৯) এবং ময়মনসিংহে ৫৭.৩৯% (জিপিএ-৫: ৫,৭০০)। এ বছর দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করলেও ৩১২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ড ফলাফল পোর্টাল অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে পারছেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *