প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট নিরাপত্তার আধুনিকায়ন, ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স আনার পথ সুগম করা এবং ডিজিটাল অবকাঠামোয় নতুন বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মেট্রোরেল, টোল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট নিরাপত্তার আধুনিকায়ন, ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স আনার পথ সুগম করা এবং ডিজিটাল অবকাঠামোয় নতুন বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ জনসেবামূলক খাতগুলোতে কার্ডের মাধ্যমে লেনদেন সহজ করার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলেন উভয় পক্ষ। প্রধানমন্ত্রী দেশে ডিজিটাল প্রযুক্তি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক গ্লোবাল প্ল্যাটফর্মের সহযোগিতা ও অংশীদারিত্বকে স্বাগত জানান।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *