728 x 90

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফরকে একটি নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, দুই স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পেশাদারি সম্পর্ক বজায় রেখে এ

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফরকে একটি নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রমের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, দুই স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে পেশাদারি সম্পর্ক বজায় রেখে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিপূর্বেও বাংলাদেশের গোয়েন্দাপ্রধান ভারত সফর করে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি উল্লেখ করেন, অতীতের মতো কোনো অন্যায় হস্তক্ষেপ নয়, বরং সমমর্যাদা ও আত্মসম্মান বজায় রেখেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্য প্রসঙ্গের মধ্যে সাকিব আল হাসান ও শেখ হাসিনার নিরাপত্তা এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি। তিনি জানান, যেকোনো নাগরিক দেশে ফিরলে তাকে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া মেনে চলতে হবে। এ ছাড়া, শিক্ষার্থীদের বিনামূল্যে ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর’ ও ‘জাতীয় জাদুঘর’ পরিদর্শনের ব্যবস্থা করা এবং দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতকরণে বেসরকারি পর্যায়ে জ্বালানি আমদানি ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়নের কথা তুলে ধরেন তিনি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories