728 x 90

অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনে

অবশেষে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে কোম্পানি আইনে

শাহবাগের দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের অচলাবস্থা কাটছে। পরিচালনা পদ্ধতি চূড়ান্তের মাধ্যমে এটি এখন কোম্পানি আইনের অধীনে পরিচালিত হতে যাচ্ছে। হাসপাতালটির সুষ্ঠু ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে দ্রুতই আলাদা পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) গঠন ও চুক্তিভিত্তিক নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের মাধ্যমে এ হাসপাতালের

শাহবাগের দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের অচলাবস্থা কাটছে। পরিচালনা পদ্ধতি চূড়ান্তের মাধ্যমে এটি এখন কোম্পানি আইনের অধীনে পরিচালিত হতে যাচ্ছে। হাসপাতালটির সুষ্ঠু ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে দ্রুতই আলাদা পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) গঠন ও চুক্তিভিত্তিক নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের মাধ্যমে এ হাসপাতালের ৯০ শতাংশ মালিকানা বিশ্ববিদ্যালয় এবং ১০ শতাংশ মালিকানা সরকারের অধীনে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও একজন উপ-উপাচার্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন। তবে সম্পূর্ণ স্বাস্থ্যকেন্দ্রটির প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার প্রধান নির্বাহী (সিইও) নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং তাদের বেতন কাঠামোর পাশাপাশি অর্জিত লভ্যাংশও প্রদান করা হবে। দীর্ঘ চার বছর অলস পড়ে থাকার পর নতুন সরকারি উদ্যোগে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিশ্বমানের আধুনিক চিকিৎসাসেবা নিয়ে এটি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories