728 x 90

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, উপহার ও শুভেচ্ছা পাঠালেন প্রধানমন্ত্রী

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, উপহার ও শুভেচ্ছা পাঠালেন প্রধানমন্ত্রী

গুমের শিকার হওয়া রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিহাবের সাফল্য অর্জনের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান

গুমের শিকার হওয়া রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিহাবের সাফল্য অর্জনের বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসভবনে যায়। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ বার্তা পৌঁছে দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories