728 x 90

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে ব্যাংকের অভ্যন্তরীণ পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কাঠামোর শিথিলতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে ব্যাংকের অভ্যন্তরীণ পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কাঠামোর শিথিলতার সুযোগ নিয়ে বিপুল অঙ্কের অর্থ অনিয়মের মাধ্যমে রূপান্তর ও আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মের সাথে জড়িত সাবেক চেয়ারম্যান, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ জানিয়েছে, ব্যাংকের আর্থিক শৃ্ঙ্খলা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories