728 x 90

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও অসদাচরণ: বিপ্লব, ইকবাল ও রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও অসদাচরণ: বিপ্লব, ইকবাল ও রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের দায়ে বিপ্লব কুমার সরকারসহ বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা ও শৃঙ্খলা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন) ও অসদাচরণের দায়ে বিপ্লব কুমার সরকারসহ বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা ও শৃঙ্খলা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং ৮ এপিবিএন (উখিয়া, কক্সবাজার)-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাক্রমে ২০২৪ সালের আগস্ট ও ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্তে তাদের বিরুদ্ধে আনীত ‘পলায়ন’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ গ্রহণ এবং রাষ্ট্রপতি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদনের পর তাদের বরখাস্তের আদেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories