728 x 90

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন ডেঙ্গু রোগী। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের

সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন ডেঙ্গু রোগী। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১১২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং ১০৭ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে। আক্রান্তদের মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী। বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১৯ হাজার ৮৯৪ জন। নতুন ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories