728 x 90

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২ হাজার ৩৫ কোটি টাকার বকেয়া অবসর অর্থ ছাড়

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২ হাজার ৩৫ কোটি টাকার বকেয়া অবসর অর্থ ছাড়

অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ২ হাজার ৩৫ কোটি টাকা ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের ১ লাখ ২৩ হাজার আবেদনের বিপরীতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। নতুন এই অনলাইন ও ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থার আওতায় একজন শিক্ষক সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি

অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ২ হাজার ৩৫ কোটি টাকা ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের ১ লাখ ২৩ হাজার আবেদনের বিপরীতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। নতুন এই অনলাইন ও ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থার আওতায় একজন শিক্ষক সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সফটওয়্যার সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আয়োজনে দেশের ৬৪ জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ১০ জন শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারক চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পূর্বে অবসর তহবিলের অর্থ বণ্টন ও ব্যাংক ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ থাকলেও নতুন ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা নিয়মিত ও দ্রুত তাঁদের প্রাপ্য অর্থ পাবেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories